১২ জুলাই ২০২৬ - ০৭:৪৭
মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ২৪ ঘণ্টায় সচল করল ইরান

এই রেলপথটি তুর্কমেনিস্তানসহ সমগ্র মধ্য এশিয়ার রেল নেটওয়ার্কের সাথে ইরানের উত্তরাঞ্চলীয় যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত রুট হিসেবে বিবেচিত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ইরানের গোলেস্তান প্রদেশের আক্কালা কাউন্টির একটি গুরুত্বপূর্ণ রেল সেতু পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।



ইরানের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সংবাদ সংস্থার বরাত দিয়ে দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।


গোলেস্তানের গভর্নর আলী-আসগর তাহমাসবি এই দ্রুত পুনর্নির্মাণ প্রক্রিয়াকে শত্রুভাবাপন্ন শক্তির বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, হামলার এক দিন পার হওয়ার আগেই এই ক্ষতিগ্রস্ত সেতুটি পুনরায় চালু করা শত্রুদের হুমকি ও আগ্রাসী কর্মকাণ্ডের প্রতি এই প্রদেশের একটি বাস্তব ও দাঁতভাঙা জবাব।

Tags

Your Comment

You are replying to: .
captcha